০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সন্ধানে আকুল পরিবারঃ

দোয়ারাবাজারে মাদ্রাসা ছাত্র মাহিনুর রহমান নিখোঁজ

নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময়ঃ ১১:১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ২২১ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নাগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ছাত্রের নাম মাহিনুর রহমান (১৫)। সে স্থানীয় ‘বোগলাবাজার তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র শিক্ষার্থী। গত শনিবার থেকে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটি কাটিয়ে গত ৬ জুন, শনিবার বিকেল ৫টার দিকে মাহিনুর রহমান নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। পরদিন ৭ জুন মাদ্রাসায় খোঁজ নিয়ে পরিবার জানতে পারে যে, মাহিনুর সেখানে পৌঁছায়নি। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। ছেলের কোনো খোঁজ না পেয়ে বাবা-মা ও পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

নিখোঁজ ছাত্রের পরিচিতি:

নাম: মো: মাহিনুর রহমান

বয়স: ১৫ বছর

পিতা: মো: মাসুক মিয়া

মাতা: মোছা: সাজনা বেগম

গ্রাম: আজমপুর

ইউনিয়ন: মান্নারগাঁও, দোয়ারাবাজার।

কোনো হৃদয়বান ব্যক্তি যদি উক্ত কিশোরের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে জেনে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে (পিতার নম্বর) যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তার পরিবার।

যোগাযোগের মোবাইল নম্বর: 01740568544

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সন্ধানে আকুল পরিবারঃ

দোয়ারাবাজারে মাদ্রাসা ছাত্র মাহিনুর রহমান নিখোঁজ

আপডেট সময়ঃ ১১:১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬