সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৫:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ০৯ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস মিলনায়তনে জেলার মাসিক কল্যাণ সভা এবং পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অক্টোবর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় আয়োজিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয়তা ও যৌক্তিক সুপারিশ তুলে ধরেন। পুলিশ সুপার সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাসমূহ দ্রুত ও কার্যকরভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. হুমায়ুন কবির, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো. রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) এস এম ফজলে রাব্বি রাজিবসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
অপরাধ পর্যালোচনা সভা ও সম্মাননা প্রদান:
কল্যাণ সভা শেষে একই দিন বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অক্টোবর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলাসমূহের তদন্তের অগ্রগতি এবং অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভায় সন্তোষজনক ও প্রশংসনীয় ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং ওয়ারেন্ট তামিলে বিশেষ সাফল্য অর্জনকারী চৌকস পুলিশ কর্মকর্তাদের মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা পালন করতে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার আহ্বান জানান। এ ছাড়া সাধারণ জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও অধিক পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।



















