০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ওড়ার কয়েক সেকেন্ড পরেই লন্ডনের এসেক্স সাউথএন্ড বিমানবন্দরে ভেঙে পড়লো বিমান

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০২:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ২৪২ বার পড়া হয়েছে।

যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরেই বিধ্বস্ত হয়েছে একটি বিচক্র্যাফট বি ২০০ বিমান । এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সাউথএন্ড বিমানবন্দরে একটি গুরুতর ঘটনার কারণে ঘটনাস্থলে আমরা রয়েছি।

সেখানে (রবিবার) বিকেল ৪টা নাগাদ একটি ১২ মিটারের বিমান দুর্ঘটনার কবলে পড়ে । সাধারণত এই মাপের বিমানে সর্বোচ্চ ৯ জন যাত্রী এবং ২ জন বিমানকর্মী বসতে পারেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা দিয়েছিল ওই বিমানটি। কিন্তু কয়েক সেকেন্ড পরেই সেটি হুড়মুড় করে ভেঙে পড়ে। বিমানে বিস্ফোরণের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যার পর গোটা বিমানবন্দর চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। ‘ঘটনার পরপরই জরুরি পরিষেবা চালু করা হয়। পুলিশ, দমকল বাহিনী এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনাটিকে মর্মান্তিক বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে, দুর্ঘটনার ঠিক কয়েক মুহূর্ত আগে কিছু লোক ক্রুদের উদ্দেশ্যে হাত নাড়িয়েছিলেন। পুলিশ জনসাধারণকে যতটা সম্ভব ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করেছে।

ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে যে তারা দুর্ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স এবং অন্যান্য প্রতিক্রিয়াশীল যানবাহন পাঠিয়েছে। সাউথএন্ড ওয়েস্ট এবং লেই-এর এমপি ডেভিড বার্টন-স্যাম্পসন সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি সম্পর্কে পোস্ট করেছেন এবং জনসাধারণকে এলাকা থেকে দূরে থাকার জন্যও অনুরোধ করেছেন, ‘আমি সাউথএন্ড বিমানবন্দরের  ঘটনা সম্পর্কে অবগত। দয়া করে ঘটনাস্থল  দূরে থাকুন এবং জরুরি পরিষেবাগুলোকে তাদের কাজ করতে দিন।’

তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘এই ঘটনার সাথে সম্পর্কিত সকলের প্রতি আমার সমবেদনা।’ এসেক্স পুলিশ জানিয়েছে যে, তারা বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ওড়ার কয়েক সেকেন্ড পরেই লন্ডনের এসেক্স সাউথএন্ড বিমানবন্দরে ভেঙে পড়লো বিমান

আপডেট সময়ঃ ০২:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫