০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭ ডিগ্রি, ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ১১:৫১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ৬৩ বার পড়া হয়েছে।

‎রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

‎আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, রাজশাহীতে রেকর্ড হওয়া ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ শীত মৌসুমের সর্বনিম্ন। আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা ওঠানামা করতে পারে।

‎রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকালের (সোমবার) চেয়ে আজ একদিনেই ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। ফলে রাজশাহীতে চলতি মৌসুমে সর্বনিম্ন তারমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

‎আবহাওয়া অফিস জানায়, সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সকালজুড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

‎এছাড়া আজ ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে—রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা। চলতি মাসের শুরুতে আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল, এ মাসে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি হতে পারে তীব্র।

‎তাপমাত্রার এই পরিবর্তন জনজীবনে প্রভাব ফেলছে। শীতের তীব্রতা বৃদ্ধির কারণে রাজশাহীর মানুষজন বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শীতার্তদের মাঝে কম্বল ও গরম কাপড় বিতরণ করছে।

‎এদিকে, আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে যে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। কৃষকরা শীতের এই প্রভাব থেকে ফসল রক্ষা করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।

‎শীতের এই সময়টায় সাধারণ মানুষকে স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ যত্ন নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে গরম পোশাক পরিধান ও গরম খাবার গ্রহণের মাধ্যমে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়া, প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সবাইকে সচেতন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭ ডিগ্রি, ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে

আপডেট সময়ঃ ১১:৫১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬