০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ধানমন্ডি-৩২ গুড়িয়ে দিতে নেয়া হয়েছে দু’টি বুলডোজার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ১২:৩০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৪৮ বার পড়া হয়েছে।

রাজধানীর ধানমন্ডি ৩২-এ নিয়ে যাওয়া হয়েছে দু’টি বুলডোজার। সোমবার দুপুর ১২টার দিকে বুলডোজার দু’টি নিয়ে আসেন একদল তরুণ।

এই মুহূর্তে বুলডোজার দুটি ৩২ এর প্রবেশ মুখের পাশেই দাঁড় করিয়ে রাখা হয়েছে। 

বুলডোজারের সঙ্গে আসা তরুণরা বলেন, ‘আমরা ছাত্র-জনতা মিলে ধানমন্ডি ৩২-এর বাকী অংশ ভাঙতে এসেছি। ফ্যাসিবাদের কোনো চিহ্নই রাখতে চাই না। বুলডোজার নিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করছি, এখনো অনুমতি পাইনি।’

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘিরে ধানমন্ডি ৩২-এ আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে। দুই পাশের প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে। সন্দেহভাজনদের চেকিং করা হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আজ সোমবার।

গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হতে যাচ্ছে আজ। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সুত্রঃমানবজমিন

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ধানমন্ডি-৩২ গুড়িয়ে দিতে নেয়া হয়েছে দু’টি বুলডোজার

আপডেট সময়ঃ ১২:৩০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫