০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
ইউপি নির্বাচন

পাঁচ ধাপে ইউপি নির্বাচনের রূপরেখা ঘোষণা: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০২:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ১৬ নভেম্বর ২০২৬

দেশের স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন—ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পাঁচ ধাপের সার্বিক পরিকল্পনা ও প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই ঘোষণা দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আসন্ন ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র উৎপাদন ও বিতরণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পাঁচ ধাপে যতো ইউনিয়ন পরিষদে ভোট হবে:

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন মোট পাঁচ ধাপে সম্পন্ন হবে। ধাপে ধাপে ভোটগ্রহণের পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো:

প্রথম ধাপ: ১৩১ উপজেলায় ১ হাজার ২৬টি ইউনিয়ন

দ্বিতীয় ধাপ: ১২৯ উপজেলায় ১ হাজার ১১৩টি ইউনিয়ন

তৃতীয় ধাপ: ১১৮ উপজেলায় ১ হাজার ২ টি ইউনিয়ন

চতুর্থ ধাপ: ৯৩ উপজেলায় ৭৯৩টি ইউনিয়ন

পঞ্চম ধাপ: ৩৭ উপজেলায় ৩৫০টি ইউনিয়ন ।

কোন নির্দিষ্ট ইউনিয়ন পরিষদে কবে ভোট অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

তফসিল ও অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপের ভোটের দিন ধার্য করার ক্ষেত্রে নির্ধারিত সময়ের ৫০ দিন পূর্বে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনকে অধিকতর অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি। টানা তিন দিন এই সংলাপ চলবে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে

নির্বাচন কমিশন সম্পূর্ণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দাবি বা প্রস্তাব পাওয়া যায়নি।

বৈঠকে ইউপি নির্বাচনের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা গতিশীল করতে স্মার্ট কার্ড উৎপাদন ও বিতরণের নানা দিক নিয়ে পর্যালোচনামূলক সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ইউপি নির্বাচন

পাঁচ ধাপে ইউপি নির্বাচনের রূপরেখা ঘোষণা: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি

আপডেট সময়ঃ ০২:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬