০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
রাজনীতি

বিএনপিতে ফিরছেন বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থী, প্রত্যাহার হচ্ছে ৫ শতাধিক বহিষ্কারাদেশ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৪:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৪৯ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ১৯ নভেম্বর ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাঁদের পক্ষে অবস্থান নেওয়ায় বহিষ্কৃত নেতাদের জন্য দলে ফেরার দুয়ার খুলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধানের শীষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থীসহ তৃণমূলের পাঁচ শতাধিক নেতাকে পর্যায়ক্রমে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে দলটির হাইকমান্ড। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিভেদ নিরসন এবং সাংগঠনিক শক্তি সুসংহত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য বলে জানিয়েছেন নীতিনির্ধারকেরা।  

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে গুরুত্বপূর্ণ ৭০ জনকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই কেন্দ্র থেকে তাঁদের কাছে চিঠি পাঠানো হবে। একই সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করা বা দলীয় সিদ্ধান্তের বাইরে ভূমিকা রাখা তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশও ধাপে ধাপে প্রত্যাহার করা হবে।

ইতোমধ্যে যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে:

বহিষ্কারাদেশ প্রত্যাহারের এই প্রক্রিয়ায় এরই মধ্যে কয়েকজন নেতার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। গত আগস্টে কেন্দ্র থেকে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত মঙ্গলবার (১৭ নভেম্বর) নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

এদিকে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রায় দেখা যায় বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই শোভাযাত্রায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে প্রথম সারিতে সঙ্গে নেন তারেক রহমান।

বিষয়টি নিয়ে সাইফুল আলম নিরব বলেন,

“দলে আমার পদ-পদবি থাকুক বা না থাকুক, বহিষ্কারাদেশ প্রত্যাহার হোক বা না হোক—আমি বিএনপিতে আছি, বিএনপিতেই থাকব। আমি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপি করি। নির্বাচনের পরও আমি দলের সব কর্মসূচিতে অংশগ্রহণ করছি, প্রধানমন্ত্রী ঘোষিত সব কর্মসূচি পালন করছি। আশা করি, দল এটা বিবেচনা করবে।”

আলোচিত বিদ্রোহী প্রার্থী ও বিজয়ীদের তথ্য:

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে সরকার গঠন করে বিএনপি। তবে দলীয় মনোনয়ন না পেয়ে অন্তত ৭০ জন নেতা স্বতন্ত্র হিসেবে ধানের শীষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হন। আলোচিত বিজয়ীদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, লুৎফর রহমান খান আজাদ, শেখ মজিবুর রহমান ইকবাল, আব্দুল হান্নান, আতিকুল আলম শাওন, সালমান ওমর রুবেল এবং এ জেড এম রেজওয়ানুল হক।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

রাজনীতি

বিএনপিতে ফিরছেন বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থী, প্রত্যাহার হচ্ছে ৫ শতাধিক বহিষ্কারাদেশ

আপডেট সময়ঃ ০৪:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬