০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
সংবাদ শিরোনামঃ
বিএনপির তিন নেতা প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন আজ সন্ধ্যায়
অনলাইন ডেস্ক
- আপডেট সময়ঃ ০৭:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ৬৪ বার পড়া হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতে যাবেন বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
প্রতিনিধি দলে রয়েছেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাক্ষাতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ড, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।
ট্যাগসঃ











