০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ সংকট নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০১:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

০৩ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটিতে বিদ্যুৎ সংকট নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়াকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হিসেবে উল্লেখ করে রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি আবু আবরার আলভীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির অনুমোদনে দপ্তর সম্পাদক সানি আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত আবু আবরার আলভী রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিদ্যুৎ নিয়ে ফেসবুক পোস্ট;

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে রাঙামাটির বিদ্যুৎ সংকট নিয়ে একটি পোস্ট দেন আলভী। ওই পোস্টে তিনি লেখেন, ‘আগে বিদ্যুতের অনেক সমস্যা ছিল, এখন বিদ্যুৎই আর নেই।’

পোস্টটি সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের আওতায় পড়ে উল্লেখ করে আলভীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় জেলা ছাত্রদল। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

পরে আলভী জেলা ছাত্রদলের কাছে লিখিতভাবে তার বক্তব্য তুলে ধরেন। তবে তার দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি সংগঠনটির নেতারা। এর পরিপ্রেক্ষিতে ১ সেপ্টেম্বর তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে;

রাঙামাটি জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙামাটি সরকারি কলেজ শাখার সহসভাপতি আবু আবরার আলভীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।”

‘জনদুর্ভোগের চিত্র তুলে ধরতেই পোস্ট’;

তবে নিজের দেওয়া ফেসবুক পোস্টের পক্ষে যুক্তি দিয়েছেন বহিষ্কৃত ছাত্রদল নেতা আবু আবরার আলভী। তার দাবি, কোনো ধরনের সাংগঠনিক উদ্দেশ্যে নয়, বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরতেই তিনি ওই পোস্ট করেছিলেন।

আলভী বলেন, “জনদুর্ভোগের চিত্রটাই মূলত আমি তুলে ধরতে চেয়েছি। বিদ্যুৎ নিয়ে দেশের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতারা পোস্ট করেছেন। তারই ধারাবাহিকতায় আমি এই পোস্ট করি। সাধারণ শিক্ষার্থী ও জনমানুষের দুর্ভোগে আমরা যে দুঃখিত, সেটাই বোঝাতে পোস্টটি করেছি। এর বাইরে আমার কোনো উদ্দেশ্য ছিল না।”

তিনি জানান, জেলা ছাত্রদলের দেওয়া শোকজের জবাবও তিনি লিখিতভাবে দিয়েছেন।

ক্ষমা চেয়ে পোস্ট না দেওয়ায় বহিষ্কার?

আলভীর ভাষ্য অনুযায়ী, শোকজের পাশাপাশি ফেসবুকে দেওয়া পোস্টের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দিতে তাকে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি তা করেননি।

এ বিষয়ে আলভী বলেন, “তারা আমাকে ১ সেপ্টেম্বরের মধ্যে ফেসবুকে এই পোস্টের জন্য ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট করতে বলেছিলেন। এতে ছাত্রদল সম্পর্কে মানুষের খারাপ ধারণা তৈরি হতে পারে। তাই তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়ে পোস্ট না করে শোকজের ব্যাখ্যা প্রদানের চিঠিটি ফেসবুকে পোস্ট করি। সময় নিয়ে ক্ষমা চেয়ে পোস্ট করার পরিকল্পনা ছিল। এর মধ্যেই আমাকে বহিষ্কার করা হয়েছে।”

এদিকে, বিদ্যুৎ সংকট নিয়ে দেওয়া একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে একজন সাংগঠনিক নেতাকে বহিষ্কারের ঘটনায় বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে জেলা ছাত্রদল আলভীর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথাই তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিদ্যুৎ সংকট নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট সময়ঃ ০১:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬