১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ভারতের কাশ্মীরে থানায় বিস্ফোরক ভান্ডারে বিস্ফোরণে নিহত ৯, আহত ২৯

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ১০:০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ৪৭ বার পড়া হয়েছে।

‎ভারতের কাশ্মীরের একটি থানায় জব্দ করে রাখা বিস্ফোরক দ্রব্যের বিশাল ভান্ডারে গতকাল শুক্রবার গভীর রাতে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ৯ জন নিহত ও ২৯ জন আহত হওয়ার খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

‎দিল্লির লালকেল্লার কাছ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে মজুত করা ছিল।

‎এনডিটিভির বরাতে রয়টার্স বলেছে, এ ঘটনায় অন্তত ৭ জন নিহত ও আরও ২৭ জন আহত হয়েছেন।

‎গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের বেশির ভাগই পুলিশ সদস্য ও ফরেনসিক দলে কর্মরত ছিলেন। তাঁরা ওই থানায় মজুত করে রাখা বিস্ফোরক দ্রব্য পরীক্ষা করছিলেন।

‎আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে—জানিয়েছে এনডিটিভি।

‎বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে জানার জন্য জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। তাৎক্ষণিক জবাব পাওয়া যায়নি।

‎এর আগে স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, ‘নওগাম থানায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন পুরো থানায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। হতাহতের আশঙ্কা রয়েছে।’

‎রাজধানী দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের মাত্র চার দিন পর কাশ্মীরের থানাটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে, দিল্লির ওই বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হন। ভারত সরকার এটিকে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে।

‎এর আগে দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় গাড়িচালক উমর নবীর জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার বাড়ি গুঁড়িয়ে দেয় ভারতের নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণের ঘটনায় তাঁকে সন্দেহ করছে নিরাপত্তা বাহিনী।

‎জানানো হয়, কাশ্মীর, হরিয়ানা, দিল্লি ও উত্তর প্রদেশের একাধিক সংস্থা এখন পর্যন্ত পাওয়া তথ্যের সূত্রগুলো মেলাতে কাজ করছে। জম্মু-কাশ্মীরে চলছে ব্যাপক ধরপাকড়। গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের মেডিকেল কলেজের একজন অধ্যাপক, একজন ছাত্রসহ আরও দুজনকে উত্তর প্রদেশ থেকে আটক করা হয়েছে।

‎সুত্রঃপ্রথমআলো

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ভারতের কাশ্মীরে থানায় বিস্ফোরক ভান্ডারে বিস্ফোরণে নিহত ৯, আহত ২৯

আপডেট সময়ঃ ১০:০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫