০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় নির্ধারণ ও বিনা খরচে ১০ হাজার কর্মী নেওয়ার উদ্যোগ

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০৪:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ১৩ নভেম্বর ২০২৬

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে জনপ্রতি সর্বোচ্চ অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একইসঙ্গে আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব তথ্য জানান।

অভিবাসন ব্যয় ও সিন্ডিকেট প্রসঙ্গ:

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর অভিবাসন খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকা ব্যয়ের কথা বলা হচ্ছে।” নির্ধারিত সীমার মধ্যে অভিবাসন ব্যয় রাখা সম্ভব হলে সাধারণ কর্মীদের এত আর্থিক ও মানসিক ভোগান্তিতে পড়তে হতো না বলেও তিনি মন্তব্য করেন।

বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে ১০ হাজার কর্মী নিয়োগ:

এদিকে, সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে (বিনা খরচে) মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর বড় উদ্যোগ নিয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

বোয়েসেল সূত্রে জানা গেছে, এই উদ্যোগের প্রথম ধাপে মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন’ কোম্পানিতে ১১২ জন পুরুষ কর্মী নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এ ছাড়া দেশটির পর্যটন, উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের জন্য আনুষ্ঠানিক চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পেয়েছে সংস্থাটি।

বাছাই প্রক্রিয়া ও স্বচ্ছতা:

বোয়েসেলের কর্মকর্তারা জানান, সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে অনলাইন আবেদনের পর ইলেকট্রনিক লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে বাছাই করা হয়েছে। বর্তমানে মালয়েশিয়া থেকে আসা নিয়োগকর্তা প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের তত্ত্বাবধানে ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত ১১২ জনকে নির্বাচন করা হচ্ছে। এই নিয়োগের ক্ষেত্রে কর্মীদের কোনো ধরনের অভিবাসন ব্যয় বা সেবা মাশুল দিতে হবে না; বরং কর্মীদের যাবতীয় খরচ বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান।

খাতসংশ্লিষ্টদের মতে, সরকারি উদ্যোগে বিনা খরচে কর্মী পাঠানোর পাশাপাশি নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার মধ্যে বেসরকারি খাতের নিয়োগ কার্যক্রম কঠোরভাবে তদারকি করা গেলে মালয়েশিয়াগামী কর্মীদের দীর্ঘদিনের ভোগান্তি ও আর্থিক চাপ অনেকাংশেই কমে আসবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় নির্ধারণ ও বিনা খরচে ১০ হাজার কর্মী নেওয়ার উদ্যোগ

আপডেট সময়ঃ ০৪:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬