যাদুকাটা নদীতে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০” এর আওতায় ২টি মোবাইল কোর্ট, ০৬ জনকে কারাদণ্ড
- আপডেট সময়ঃ ০৩:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ৭০ বার পড়া হয়েছে।
আজ ২৪/১০/২০২৫ তারিখ শুক্রবার রাত ১২:০০ টা হতে ভোর ০৫:৩০ টা পর্যন্ত “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর আওতায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন তাহিরপুর থানার পুলিশ ও নৌপুলিশ সদস্যবৃন্দ।
অভিযান চলাকালীন নদীর পাড় হতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোট ০৪ জনকে কারাদণ্ড প্রদান করা হয়। এদের মধ্যে ০২ জনকে ১২০ দিন (০৪ মাস) এবং ০২ জনকে ৩০ দিন (০১ মাস) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

২। আজ ২৪/১০/২০২৫ তারিখ শুক্রবার সকাল ০৬:০০ টা হতে দুপুর ১২.০০ টা পর্যন্ত “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ১৫(১) ধারায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার( ভূমি), ধর্মপাশা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সঞ্জয় ঘোষ। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন তাহিরপুর থানার পুলিশ ও নৌপুলিশ সদস্যবৃন্দ।
অভিযান চলাকালীন নদীর পাড় হতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোট ০২ জনকে কারাদণ্ড প্রদান করা হয়। এদের মধ্যে ০২ জনের ০১ জনকে অপরাধের গুরুত্ব বিবেচনায় ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ০৪(চার) মাসের বিনাশ্রম কারাদন্ড।
অভিযানে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন জনাব ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক, সুনামগঞ্জ, জনাব সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ, এবং জনাব মো : মেহেদী হাসান মানিক, উপজেলা নির্বাহী অফিসার, তাহিরপুর উপজেলা।
জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও উপজেলা প্রশাসন, তাহিরপুর এর নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















