১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

সিলেটে দুই বাসের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৮ ও আহত ২৫

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ১০:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে।

 হকবার্তা ডেস্ক রিপোর্ট;

‎০৭ আগস্ট ২০২৬

‎সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে

‎দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তিনি বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ এই দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম–পরিচয় জানা যায়নি।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের আটজন যাত্রী নিহত হন।

‎এ ছাড়া দুটি বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের অনেককেই উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সিলেটে দুই বাসের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৮ ও আহত ২৫

আপডেট সময়ঃ ১০:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬