০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে ‘রক্তের সন্ধানে আমরা ৬৪ জেলা’র শীতবস্ত্র বিতরণ ও শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ১০:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ১০২ বার পড়া হয়েছে।

‎মানবিক সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘রক্তের সন্ধানে আমরা ৬৪ জেলা’-এর সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

‎আজ মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই দোয়া মাহফিল, জায়নামাজ ও শীতবস্ত্র বিতরণ এবং শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে আর্তমানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ জেলার ৪০ জন তরুণ ও উদীয়মান শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শুভংকর দেবনাথ, সুনামগঞ্জ সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আবুল কালাম এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এডিশনাল পিপি জনপ্রিয় অনলাইন পোর্টাল “দৈনিক হক বার্তা”- সম্পাদক ও প্রকাশক  এডভোকেট জনাব মোহাম্মদ আমিরুল হক।

‎অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “রক্তদান ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণরা যেভাবে সমাজ পরিবর্তনে এগিয়ে আসছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে দুর্গম জেলা সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে রক্তদাতাদের এই নেটওয়ার্ক মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

“দৈনিক হক বার্তা”- সম্পাদক ও প্রকাশক  এডভোকেট জনাব মোহাম্মদ আমিরুল হক বলেন, “বিশেষ সময়, পরিবেশ, পরিস্থিতিতে সমাজের সুবিধা বঞ্চিত শ্রেনীর জন্য সমাজের বিত্তশালী সবার এগিয়ে আসা উচিত”। 

‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংকের কর্মকর্তা ও রেড ক্রিসেন্ট সুনামগঞ্জের কার্যনির্বাহী সদস্য আশরাফ হোসেন লিটন, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জের সহ-সভাপতি ও প্রভাষক শাহিনা চৌধুরী রুবী।

‎এছাড়াও উপস্থিত ছিলেন রক্তের সন্ধানে আমরা ৬৪ জেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক ও মানবাধিকার নেত্রী নূরজাহান ছাদেক নূরী, উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বিভাগীয় জয়িতা আসমা উল হাসনা খান, এবং সুনামগঞ্জ জেলার জয়িতা ও সমাজসেবক খাদিজা কলি।

‎আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মো. সহিদ মিয়া, জাকারিয়া আহমেদ, শরীফ উদ্দিন, ইয়াহিয়া আহমেদ ও সাংবাদিক আবু সাইদ।

‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জাগ্রতকণ্ঠ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম।

‎আলোচনা সভা শেষে স্থানীয় অসহায় ও শীতার্তদের মাঝে জায়নামাজ এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। পরিশেষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে স্বেচ্ছাসেবকদের শপথ বাক্য পাঠ ও দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জে ‘রক্তের সন্ধানে আমরা ৬৪ জেলা’র শীতবস্ত্র বিতরণ ও শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান

আপডেট সময়ঃ ১০:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬