১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

‎সুনামগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ মাহবুবুর রহমানকে বদলি (স্ট্যান্ড রিলিজ)

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ০৮:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ২৬০ বার পড়া হয়েছে।

‎সুনামগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ মাহবুবুর রহমানকে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। 

‎আজ ১০ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 

‎বিগত ২৮ জুলাই সুনামগঞ্জ জেলা স্পেশাল আদালতে সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক সহ সাতজনকে আসামি করে মামলা করা হয়।

মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মোহাম্মদ আমিরুল হক ও সার্বিক সহায়তায় ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কানন আলম।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কানন আলম দৈনিক হকবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

‎তিনি আরো বলেন, আমরা ন্যায়ের পক্ষে ক্ষতিগ্রস্তদের প্রতিকারের জন্য লড়াই চালিয়ে যাব, কোন ছাড় দেওয়া হবে না দুর্নীতিবাজদের সাথে। মামলা পরবর্তী দৈনিক হক বার্তা-র করা প্রতিবেদনের পর বিষয়টি আলোচিত হওয়ায় মন্ত্রণালয়, দুদক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি নজরে আনে, এরই পরিপ্রেক্ষিতে হয়তো আজ এই সিদ্ধান্ত এসেছে।

‎সুনামগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ মাহবুবুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়ন করে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে বদলি করা হয়েছে। আগামী ১৪.০৮.২০২৫ইং তারিখের মধ্যে বদলি কৃত জায়গায় যোগদান করতে আদেশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

‎সুনামগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ মাহবুবুর রহমানকে বদলি (স্ট্যান্ড রিলিজ)

আপডেট সময়ঃ ০৮:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫