জামালগঞ্জ পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময়ঃ ০৪:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে।
জামালগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও দু’টি মোবাইলফোনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন জামালগঞ্জ থানাধীন ফতেহপুর গ্রামের মোঃ লাল মিয়া (৪০) এবং সুনামগঞ্জ সদর থানাধীন সর্দারপুর গ্রামের মোঃ আয়না মিয়া (২০)।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশের একটি টিম ফতেহপুর এলাকায় মোঃ লাল মিয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে। অভিযানে তার ঘর তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও দু’টি মোবাইলফোন উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকেই মোঃ লাল মিয়া এবং মোঃ আয়না মিয়াকে গ্রেফতার করা হয়।
অভিযানটি নেতৃত্ব দেন এসআই সুপ্রাংশু দে দিলু। অভিযানে আরও অংশ নেন এএসআই গোলাম কিবরিয়াসহ সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।



















