০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনামঃ
জামালগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্টে ঝরে গেল এক যুবকের প্রাণ
স্টাফ রিপোর্টার
- আপডেট সময়ঃ ১০:২৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক
১৮.০৭.২০২৬
জামালগঞ্জে নৌকার রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রাসেল মিয়া দক্ষিণ কামলাবাজ গ্রামের বাসিন্দা আইয়ুব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নৌকার রং করার সময় অসাবধানতাবশত: তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যদের মাঝে।
ট্যাগসঃ





















