০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সিলেটে ঝটিকা মিছিল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৩:১৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ৩৫ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ০৬ নভেম্বর ২০২৬

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নগরীর জেলরোড থেকে ধোপাদিঘীরপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলটির জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা ওই এলাকায় ঝটিকা মিছিল বের করার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার পাঁচটি বিশেষ টিম যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে সরকার ও রাষ্ট্রবিরোধী নানা স্লোগানসংবলিত ১টি বড় ব্যানার, ৫টি ফেস্টুন এবং ১৫টি লাল ক্যাপ উদ্ধার করে জব্দ করে।

গ্রেপ্তারকৃতদের পরিচয়

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ১২ জনের মধ্যে রয়েছেন—

মো. শাহেক আহমেদ (৩২), সেলিম আহমেদ (৩৭) ও মুন্না আহমেদ (২৯)—তিনজনই জকিগঞ্জ উপজেলার হাতিডহর ও মৌলভীর চক গ্রামের বাসিন্দা।

দেলোয়ার হোসেন (৩৫), তানিম ইকবাল (۱۹), সালেহ আহমেদ (১৮) ও কিবরিয়া আহমেদ (৩০)—কানাইঘাট থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ফাহিম হাসান রবি (১৮), জাকের খান (২৯) ও জুনায়েদ আহমেদ (৩৮)—দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ও গোপশহর এলাকার বাসিন্দা।

আলী আহমদ (৪৫) ও এন এম নাদিম (২০)—কানাইঘাট উপজেলার জয়পুর পূর্ণখলা ও বীরদল ছোটফৌদ গ্রামের বাসিন্দা।

আইনগত ব্যবস্থা গ্রহণ:

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ও মিছিলের প্রস্তুতির দায়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনেরতৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সিলেটে ঝটিকা মিছিল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময়ঃ ০৩:১৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬