০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

‘আত্মসম্মান বিসর্জন দিয়ে আলোচনা করতে পারব না’—লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন রাশেদ খাঁন,,

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০৮:০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ১৪ নভেম্বর ২০২৬

একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত (লাইভ) টকশোতে সহ-আলোচকের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আলোচনা চলাকালে সহ-আলোচক ডক্টর আব্দুল মান্নান তাকে ‘ফালতু লোক’ বলে মন্তব্য করলে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে ওই মন্তব্য প্রত্যাহারের দাবি জানালেও সংশ্লিষ্ট বক্তা তা না করায় অনুষ্ঠান বর্জন করেন রাশেদ খাঁন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ওই বেসরকারি টেলিভিশনের টকশোতে বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা চলছিল। অনুষ্ঠানের একপর্যায়ে রাশেদ খাঁন ও ডক্টর আব্দুল মান্নানের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। বিতর্কের একপর্যায়ে ডক্টর মান্নান রাশেদ খাঁনকে উদ্দেশ করে আক্রমণাত্মক ও অশালীন ভাষা ব্যবহার করেন এবং তাকে ‘ফালতু লোক’ বলে সম্বোধন করেন।

জাতীয় গণমাধ্যমের লাইভ সম্প্রচারে একজন রাজনৈতিক নেতা ও দায়িত্বশীল ব্যক্তির প্রতি এমন শব্দ ব্যবহারের তীব্র নিন্দা জানান রাশেদ খাঁন। তিনি তাৎক্ষণিকভাবে এই বক্তব্যের জোরালো প্রতিবাদ জানিয়ে বলেন, গণমাধ্যমের সামনে এ ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নিজের আত্মসম্মানের কথা উল্লেখ করে রাশেদ খাঁন সঞ্চালকের কাছে তাৎক্ষণিক সমাধান ও উপযুক্ত প্রতিকার দাবি করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, আত্মসম্মান বিসর্জন দিয়ে নির্লজ্জের মতো লাইভ অনুষ্ঠানে বসে থাকা তার পক্ষে কিছুতেই সম্ভব নয়। নিজের রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ২০১৮ সালের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তাকে কারাবরণ করতে হয়েছে। তৎকালীন সময়ে দায়ের করা মামলায় রিমান্ডে নিয়ে নির্যাতনের শিকারও হয়েছেন তিনি। এত প্রতিকূলতা ও সংগ্রামের মধ্য দিয়ে আসার পর নিজের সম্মান বিসর্জন দিয়ে আলোচনা চালিয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনুষ্ঠানের সঞ্চালক মানিক লাইভ সম্প্রচারে এমন ভাষা ব্যবহারের জন্য তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি অনুষ্ঠান কর্তৃপক্ষের পক্ষ থেকে ডক্টর মান্নানের বক্তব্যটি প্রত্যাহারের প্রস্তাব দিয়ে রাশেদ খাঁনকে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।

তবে সঞ্চালকের এই প্রস্তাবে রাজি হননি রাশেদ খাঁন। তিনি স্পষ্ট জানান, যিনি সরাসরি কটূক্তি করেছেন, ক্ষমা বা বক্তব্য প্রত্যাহারটা তাকেই করতে হবে।

সংশ্লিষ্ট বক্তা নিজে নিজের বক্তব্য প্রত্যাহার না করায় এবং অনুষ্ঠান কতৃপক্ষের আশ্বাসে সন্তুষ্ট হতে না পেরে শেষ পর্যন্ত অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন রাশেদ খাঁন। এ সময় উপস্থিত দর্শক ও সঞ্চালকের কাছে দুঃখ প্রকাশ করে তিনি সরাসরি সম্প্রচারিত ওই টকশো থেকে ওয়াকআউট করেন।

সূত্র: কালবেলা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

‘আত্মসম্মান বিসর্জন দিয়ে আলোচনা করতে পারব না’—লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন রাশেদ খাঁন,,

আপডেট সময়ঃ ০৮:০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬