০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৬ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় বিড়ি জব্দ, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৪:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ১৫ নভেম্বর ২০২৫

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় হযরত আলী (১৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় আরও তিন চোরাকারবারি পালিয়ে যায়।

আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন উল্লাসনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত হযরত আলী জেলার তাহিরপুর উপজেলার বিন্নাকুলি এলাকার দুকু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সুনামগঞ্জের একটি চৌকস দল উল্লাসনগর এলাকার পলাতক আসামি বিল্লালের বসতঘরের পূর্ব পাশের উঠানে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থল থেকে হযরত আলীকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. বিল্লাল হোসেন (২৬), বাবুল (২৮) ও মো. জলিল (৩৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা মোট ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত এই বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা।

অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বিভিন্ন ভারতীয় তামাকজাত পণ্য ও চোরাচালানি পণ্য দেশের অভ্যন্তরে নিয়ে আসছে।

জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জের এএসআই (নিঃ) খাদেমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মুকুল খাঁন এবং পুলিশ সদস্য ৫৯৯ মোশারফ ও ১০৩৭ দীপক মুন্ডা অংশ নেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৬ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় বিড়ি জব্দ, গ্রেফতার ১

আপডেট সময়ঃ ০৪:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬