০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত; আটক ১

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০৯:১৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ১৪ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আলুটিলা পুনর্বাসনপাড়ার একটি বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত চারজন হলেন— মাটিরাঙা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত ত্রিপুরা, সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন ত্রিপুরা। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় প্রবীন্দ্র ত্রিপুরা ও সুমন ত্রিপুরাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার অভিযোগ করে বলেন, সন্ধ্যায় বিএনপির কয়েকজন নেতাকর্মী পুনর্বাসনপাড়ার একটি বিদ্যালয়ের সামনে বসে আলাপচারিতা করছিলেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল সংঘবদ্ধ হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের হামলায় বিএনপির চার নেতাকর্মী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত; আটক ১

আপডেট সময়ঃ ০৯:১৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬