০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
জরুরী বৈঠক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৩:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৪১ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ১৯ নভেম্বর ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই আলাদা বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে।

সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের আসন্ন ‘থ্যাংকসগিভিং ডে’ উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতেই তিনি মন্ত্রণালয়ে এসেছিলেন। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক নিয়েও উভয়ের মধ্যে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে এর চেয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন রাষ্ট্রদূত।

অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের জানান, আলোচনায় ঢাকা ও লন্ডনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া, দীর্ঘদিনের অমীমাংসিত রোহিঙ্গা সংকট নিরসন ও এ সংক্রান্ত বিভিন্ন দিক নিয়েও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এদিকে, একই দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স। তবে তাদের বৈঠকের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জরুরী বৈঠক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক

আপডেট সময়ঃ ০৩:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬