০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

অডিটোরিয়াম ছাড়লেন এনসিপি নেতারা: জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০৩:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে।

‎হকবার্তা ডেস্ক রিপোর্ট;

‎০৫ আগস্ট ২০২৬

‎জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারি ঘিরে আপত্তির জেরে অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। ডকুমেন্টারিতে জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা ও শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে অভিযোগ করেন তারা।

‎বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ডকুমেন্টারি প্রদর্শনের পরপরই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের একটি অংশ প্রতিবাদ জানাতে শুরু করেন। তাদের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ এবং শহীদদের আত্মত্যাগ ডকুমেন্টারিতে যথাযথভাবে প্রতিফলিত হয়নি। একপর্যায়ে মিলনায়তনে হট্টগোলের সৃষ্টি হয়।

‎পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী উপস্থিতদের শান্ত থাকার আহ্বান জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের আহ্বানে আন্দোলনের অন্যতম নেতা ও এনসিপির নেতা আক্তার হোসেন বক্তব্য দেন। তিনি বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলেও ডকুমেন্টারি নিয়ে নিজের আপত্তিও তুলে ধরেন।

‎পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ডকুমেন্টারিতে থাকা অসম্পূর্ণতার জন্য দুঃখ প্রকাশ করেন এবং জানান, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের নিয়ে এটি পুনরায় পর্যালোচনা ও সংশোধন করা হবে। তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংযোজন ও সংশোধনের মাধ্যমে ডকুমেন্টারিকে আরও পূর্ণাঙ্গ করা হবে।

‎তবে পরবর্তীতে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার সময় এনসিপির নেতা আক্তার হোসেন একই অভিযোগ পুনর্ব্যক্ত করেন। এরপর রাষ্ট্রপতির অনুমতি নিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করেন।

‎এনসিপি নেতাদের বেরিয়ে যাওয়ার পরও রাষ্ট্রীয় অনুষ্ঠানের বাকি কর্মসূচি নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

অডিটোরিয়াম ছাড়লেন এনসিপি নেতারা: জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট

আপডেট সময়ঃ ০৩:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬