০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস: সুনামগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ১০:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

‎০৫ আগস্ট ২০২৬

‎সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং শহীদ ও আহত জুলাইযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

‎বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে স্থাপিত ‘জুলাই শহীদ স্মৃতি চত্বরে’ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলা বিএনপি, জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

‎পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নুরুল, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম কুমার বনিক, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পিপি মল্লিক মঈন উদ্দিন সুহেল ও এডভোকেট শেরেনুর আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

‎পরে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে একটি আলোচনা সভা, জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম কুমার বনিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

‎সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, বিএনপি নেতা এডভোকেট মাসুক আলম, অতি গুরুতর আহত জুলাই যোদ্ধা জহুর আলী, ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের আহবায়ক মো. হাফিজুল ইসলাম রাজু, সদস্য সচিব মো. বজলু মিয়া, আহত জুলাই যোদ্ধা রিপন মিয়ার মাতা আছর বিবিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও জুলাইযোদ্ধারা।

‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই আন্দোলনে নিহত শহীদ আয়াত উল্লাহর পিতা সিরাজুল ইসলামের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুলসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে জুলাইযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস: সুনামগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

আপডেট সময়ঃ ১০:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬