০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

“জনবল সংকটে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল, তবু প্রতিদিন সেবা পাচ্ছেন ৯০০ রোগী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৪:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট ;

সুনামগঞ্জ ।। ১৫ অক্টোবর ২০২৬

হাওর ও সীমান্তবেষ্টিত প্রান্তিক জেলা সুনামগঞ্জের মূল চিকিৎসা কেন্দ্র ‘সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল’। অবকাঠামোগত বিস্তৃতি বাড়লেও চরম জনবল ও চিকিৎসক সংকট এবং অ্যাম্বুলেন্স না থাকার মতো নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। শত সীমাবদ্ধতার মাঝেও ধারণক্ষমতার কয়েক গুণ রোগীকে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। 

হাসপাতালের সেবার মান উন্নত করতে এবং সার্বিক ব্যবস্থাপনা বজায় রাখতে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সহমর্মিতা ও গঠনমূলক সহযোগিতা চেয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আশরাফুল ইসলাম সোহাগ।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল মিলনায়তনে জেলা সদরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মতবিনিময় সভায় হাসপাতালের বর্তমান সার্বিক চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক জানান, হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হলেও এখনো ১০০ শয্যার পুরানো জনবল দিয়েই কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এই জনবল নিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৯০০ রোগীকে চিকিৎসা সেবা দিতে হচ্ছে, যা স্বাভাবিক ক্ষমতার তুলনায় প্রায় চার গুণ।

তবে অবকাঠামো ও জনবল সংকটের মাঝেও আশা দেখচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তত্ত্বাবধায়ক ডা. আশরাফুল ইসলাম সোহাগ বলেন, “স্থানীয় সম্মানিত জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সম্মিলিত সহযোগিতায় আমরা হাওর ও প্রান্তিক অঞ্চলের মানুষকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি।” তিনি আরও জানান, জেলা সদরের সংসদ সদস্যসহ সুনামগঞ্জের ৫টি আসনের সংসদ সদস্যই হাসপাতালের সমস্যা সমাধানে অত্যন্ত আন্তরিক। তাঁদের ধারাবাহিক সহযোগিতায় ইতোমধ্যে অনেক সংকটের সমাধান হচ্ছে এবং পর্যায়ক্রমে অবশিষ্ট সমস্যাগুলো দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতালের সার্বিক চিত্র এবং বিদ্যমান জনবল নিয়ে একটি সচিত্র প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. নিশাত তাসনীম।

মতবিনিময় পর্বে উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিকরা হাসপাতালের চিকিৎসা সেবার প্রশংসা করার পাশাপাশি কিছু তিক্ত বাস্তবতার চিত্রও তুলে ধরেন। কয়েকজন চিকিৎসক ও কর্মচারীদের কর্তব্যে অবহেলা ও অনাকাঙ্ক্ষিত অসহযোগিতার নির্দিষ্ট কিছু তথ্য তত্ত্বাবধায়কের সামনে তুলে ধরে তারা প্রশাসনিক নজরদারি ও তদারকি জোরদার করার পরামর্শ দেন। গণমাধ্যমকর্মীদের এসব পরামর্শ সাদরে গ্রহণ করে হাসপাতাল প্রধান প্রতিশ্রুতি দেন, সেবার মান অক্ষুণ্ন রাখতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রফিকুল ইসলাম, ডা. বিষ্ণু প্রসাদ চন্দ এবং ডা. জহর লাল দাস শিপলু। সভায় জেলার জ্যেষ্ঠ গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে সদর হাসপাতালের প্রশাসনিক গতিশীলতা বাড়ানো এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে নানা গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

জনপ্রতিনিধি, প্রশাসন এবং গণমাধ্যমের যৌথ প্রচেষ্টায় সুনামগঞ্জ সদর হাসপাতাল শিগগিরই তার কাঙ্ক্ষিত সেবার মানে পৌঁছাবে—এমনটাই প্রত্যাশা করছেন হাওরাঞ্চলের সাধারণ মানুষ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

“জনবল সংকটে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল, তবু প্রতিদিন সেবা পাচ্ছেন ৯০০ রোগী

আপডেট সময়ঃ ০৪:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬