০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

তাহিরপুর-মধ্যনগর পাঠাবুকা ব্রিজের ভাঙা অ্যাপ্রোচ পরিদর্শন বিএনপি নেতাদের, দ্রুত মেরামতের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৮:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ০২ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর থেকে মধ্যনগর যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কের পাঠাবুকা গ্রামসংলগ্ন ব্রিজের অ্যাপ্রোচ (সংযোগ সড়ক) ধসে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে মোটরসাইকেল চালকসহ সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত এই বিচ্ছিন্ন সংযোগ সড়ক মেরামত এবং চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরির নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

সম্প্রতি ক্ষতিগ্রস্ত ব্রিজ ও সংযোগ সড়কের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রিপামনি দেবী।

পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহানসহ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

জনদুর্ভোগ নিরসনে প্রশাসনের কড়া নির্দেশনা:

পরিদর্শনকালে ইউএনও মিজ রিপামনি দেবী সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কতৃপক্ষকে অবিলম্বে ব্রিজটির বিচ্ছিন্ন অ্যাপ্রোচ পুনঃস্থাপন এবং দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন। পাশাপাশি, যতদিন পর্যন্ত মূল কাজ সম্পূর্ণ না হয়, ততদিন সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে একটি বিকল্প চলাচলের রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়।

স্থানীয়দের আশা:

গুরুত্বপূর্ণ এই সড়কে নিয়মিত হাজার হাজার মানুষ ও বিভিন্ন যানবাহন যাতায়াত করে থাকে। সংযোগ সড়ক বিচ্ছিন্ন থাকায় পণ্য পরিবহন ও জরুরি রোগী আনা-নেওয়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে। স্থানীয় এলাকাবাসীর জোড় দাবি, দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যা সমাধান করা হলে তাহিরপুর ও মধ্যনগর উপজেলার মধ্যকার যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তাহিরপুর-মধ্যনগর পাঠাবুকা ব্রিজের ভাঙা অ্যাপ্রোচ পরিদর্শন বিএনপি নেতাদের, দ্রুত মেরামতের নির্দেশ ইউএনওর

আপডেট সময়ঃ ০৮:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬