০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

“দৈনিক যায়যায়দিন” পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক -বাবুল মিয়া

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০২:৫৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট

সুনামগঞ্জ | ৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের প্রথম সারির জাতীয় ‘দৈনিক যায়যায়দিন’-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন সিনিয়র সাংবাদিক বাবুল মিয়া।

সোমবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

নিয়োগের পর নিজের অনুভূতি প্রকাশ করে দেওয়া ওই পোস্টে বাবুল মিয়া দৈনিক যায়যায়দিনের সম্পাদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একই সঙ্গে নতুন দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকতা পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে বাবুল মিয়ার। স্থানীয় গণমাধ্যমে কাজের পাশাপাশি সংবাদ সংগ্রহ ও পরিবেশনে তার পেশাদারিত্বের কারণে তিনি সুনামগঞ্জের সাংবাদিক মহলে পরিচিত।

স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সংবাদে তুলে ধরার ক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

জাতীয় দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি হিসেবে তার নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সুনামগঞ্জের সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সুধীজনদের প্রত্যাশা, নতুন দায়িত্বে বাবুল মিয়ার অভিজ্ঞতা ও পেশাদারিত্বের মাধ্যমে সুনামগঞ্জের মানুষের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনস্বার্থের বিষয়গুলো জাতীয় গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে উঠে আসবে।

নতুন দায়িত্বে সফলতার জন্য সবার সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেছেন সাংবাদিক বাবুল মিয়া।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

“দৈনিক যায়যায়দিন” পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক -বাবুল মিয়া

আপডেট সময়ঃ ০২:৫৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬