০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
ভিড়ে দম বন্ধ হয়ে ৩ জনের মৃত্যু

বিশ্বকাপ জয়োল্লাসে ট্র্যাজেডি,মেক্সিকো

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৭:৪৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে।

বিশ্বকাপ জয়োল্লাসে ট্র্যাজেডি,মেক্সিকো
দম আটকে ৩ জনের মৃত্যু
হক বার্তা স্পোর্টস ডেস্ক
১ জুলাই (বুধবার), ২০২৬

ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ জিতেছে মেক্সিকো। এই ঐতিহাসিক জয় উদযাপনে মেক্সিকো সিটির রাস্তায় নেমে আসে লাখো মানুষের ঢল। তবে সেই বাধভাঙা আনন্দ রূপ নেয় বিষাদে। স্থানীয় সময় মঙ্গলবার রাতের সেই আনন্দমিছিলে অতিরিক্ত ভিড়ের চাপে দম আটকে এক তরুণীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ খবর জানিয়েছে বিবিসি।

মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, মৃতদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৮ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষ রয়েছেন। দেশটির এই ঐতিহাসিক জয় উদযাপনে রাজধানী মেক্সিকো সিটির সেন্ট্রাল ডাউনটাউনের ‘অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভের চারপাশে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হয়। সেখানে অতিরিক্ত ভিড়ের মধ্যে শ্বাসকষ্ট শুরু হলে স্বাস্থ্যকর্মীরা তাদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর দিয়ে দ্রুত বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করেন।

চোখের জলে ইকুয়েডরের দায়িত্ব ছাড়লেন বেকাসেসে
তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন এবং পরিবারগুলো ইতিমধ্যেই লাশ শনাক্ত করেছে। এই মর্মান্তিক ঘটনায় মেক্সিকো সিটির সরকারপ্রধান ক্লারা ব্রুগাডা মলিনা গভীর শোক প্রকাশ করেছেন এবং ভুক্তভোগী পরিবারগুলোকে সব ধরণের রাষ্ট্রীয় সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ভিড়ে দম বন্ধ হয়ে ৩ জনের মৃত্যু

বিশ্বকাপ জয়োল্লাসে ট্র্যাজেডি,মেক্সিকো

আপডেট সময়ঃ ০৭:৪৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬