১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
অপরাধ

বিশ্বম্ভরপুরে মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল বিক্রির দায়ে দুই ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৪:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ১৭ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে অনিয়ম ও অবৈধভাবে ওষুধ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। এ সময় অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করা, চিকিৎসকের নমুনা (ফিজিশিয়ান স্যাম্পল) বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে দুটি ফার্মেসিকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, পলাশ বাজারের নির্দিষ্ট কিছু ফার্মেসিতে দীর্ঘদিন ধরে নিয়মনীতি তোয়াক্কা না করে চিকিৎসকদের ব্যবহারের জন্য নির্ধারিত স্যাম্পল ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি, অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে বাধ্যতামূলক রেজিস্টারও রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল না—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখানে এ অভিযান চালানো হয়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট দুটি মামলা দায়ের করা হয় এবং দুই অভিযুক্ত ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন ওষুধ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব শিকদার কামরুল ইসলাম।

জনস্বাস্থ্য সুরক্ষায় এবং অনিয়ম রোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

অপরাধ

বিশ্বম্ভরপুরে মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল বিক্রির দায়ে দুই ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময়ঃ ০৪:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬