১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
নিখোঁজ

সুনামগঞ্জের জগন্নাথপুরে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে দালালের মাধ্যমে দুই যুবক নিখোঁজ: পরিবারে চরম উৎকণ্ঠা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৩:৪৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ১৭ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দুই যুবক লিবিয়া হয়ে সাগরপথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার পর থেকে কোনো খোঁজ না পাওয়ায় চরম দুশ্চিন্তা ও কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যরা।

নিখোঁজ দুই যুবক হলেন—উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের হতদরিদ্র পরিবারের লাল মিয়ার ছেলে অপু মিয়া (৩০) এবং কলকলিয়া ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের লিটন মিয়া (৪৫)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে দালালের প্রলোভনে পড়েন অপু মিয়া। জগন্নাথপুরের দালাল জসিমের সঙ্গে ১২ লাখ টাকায় গ্রিসে পাঠানোর চুক্তি হয় তাঁর।

চুক্তি অনুযায়ী অগ্রিম ৭ লাখ টাকা দালালকে দিয়ে গত অক্টোবরের শুরুতে বাড়ি থেকে রওয়ানা দেন অপু। বাকি ৫ লাখ টাকা গ্রিসে পৌঁছে দেওয়ার কথা ছিল। পরিবারের দাবি, দালাল জসিমের কথামতো গত ১১ অক্টোবর লিবিয়া থেকে সাগরপথে গ্রিসের উদ্দেশে ট্রলারে ওঠেন অপু মিয়া। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান মিলছে না।

নিখোঁজ অপু মিয়ার ভাই সানুর মিয়া জানান, “আমরা এখন চরম হতাশায় দিন পার করছি। দালালরা আমাদের ফোন ধরে না। মাঝেমধ্যে ফোন ধরলেও নানা মিথ্যা ও ভুয়া প্রতিশ্রুতি দিয়ে এড়িয়ে যায়। আমার ভাই এখন বেঁচে আছে কি না, কেমন আছে—এই চিন্তায় পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছেন।”

একইভাবে জগন্নাথপুর উপজেলার পাড়াগাঁও গ্রামের লিটন মিয়াও লিবিয়া হয়ে সাগরপথে গ্রিসের পথে রওয়ানা দিয়েছিলেন। তিনিও গত ১১ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন। দালালদের খপ্পরে পড়ে এভাবে প্রবাসগমনে গিয়ে বারবার এমন মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হওয়ায় স্থানীয় সচেতন মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এদিকে ভুক্তভোগী পরিবারগুলো দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিখোঁজ দুই যুবককে জীবিত উদ্ধারের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নিখোঁজ

সুনামগঞ্জের জগন্নাথপুরে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে দালালের মাধ্যমে দুই যুবক নিখোঁজ: পরিবারে চরম উৎকণ্ঠা

আপডেট সময়ঃ ০৩:৪৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬