০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনামঃ
রাজধানী দারুস সালামে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
হক বার্তা ডেস্ক রিপোর্ট :
- আপডেট সময়ঃ ০৫:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ১১৯ বার পড়া হয়েছে।
ঢাকার দারুস সালামের দ্বীপনগর এলকায় পিটিয়ে দুই যুবককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল জানিয়েছেন, আজ (৩১মে) শনিবার বেলা ১২টার দিকে দুই যুবক ওই এলাকায় যাওয়ার পর স্থানীয়রা ‘ক্ষিপ্ত হয়ে পিটুনি দিলে’ ঘটনাস্থলেই তারা মারা যান।
প্রাথমিকভাবে একজনের নাম তানভীর বললেও বাকি একজনের নাম পুলিশ এখন জানতে পারেনি।
নিহত দুই যুবককে চিহ্নিত ‘মাদক কারবারি ও ছিনতাইকারী’ বলছে পুলিশ।
সহকারী কমিশনার বিপুল বলেন, “গতকাল ওই এলাকায় মাদকবিরোধী একটা বড় অভিযান হয়েছিল। এই নিয়ে ওই এলাকায় বেশ উত্তেজনা ছিল। আজ দুইজন ওই এলাকায় যায়। তারপর মাদক কারবারিরা প্রকাশ্যে ধারালো অস্ত্রসহ মহড়া দিতে বের হলে গণপিটুনির শিকার হয়।”
সুত্র:বিডিনিউজ24





















