০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
ব্রাজিল আর জাপানের খেলা দেখতে না পারায় শাল্লায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

শাল্লায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ১২:৩৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে।

জাপানের সাথে ব্রাজিলের গতকালের ফুটবল খেলা দেখতে না পেরে শাল্লা পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাংচুর করেছে স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা।

হক বার্তা ডেস্কঃ১জুলাাই ২০২৬

জানা যায়, সোমবার রাত সোয়া ১১টার দিকে শাল্লা উপজেলার আনন্দপুর পল্লী বিদ্যুতের সাবসেশনে এই ঘটনা ঘটে।
পল্লী বিদুৎ অফিসে সূত্রে জানা গেছে, রাত ১১টায় ব্রাজিল বনাম জাপানের খেলা চলছিল। ওই সময় আনন্দপুর ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ না থাকায় খেলা দেখতে না পেরে একদল দুর্বৃত্তরা পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালায়। এতে অফিসের থাইগ্লাস, প্রয়োজনীয় যন্ত্রপাতি ভেঙেছে, যার আর্থিক মূল্য পাঁচ লক্ষ টাকা। ওই ঘটনায় আনন্দপুর গ্রামের অনুজ দাস, মওদুদ আহমেদ, আরমান মিয়া, আল আমিন ও অনিক রায়ের নাম উল্লেখ করে ৬০ জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা রথীন্দ্র চন্দ্র দাস জানান, আনন্দপুর বাজারে বড় পর্দা টাঙিয়ে পোলাপান খেলা দেখতেছিল। বিদ্যুৎ না থাকায় হঠাৎ দেখি ওইখানে কোন মানুষ নেই, একেবারে নীরব। এরপর শুনেছি বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে তাদের গ্লাসটাস ভাঙা হয়েছে।
আনন্দপুর সাব—স্টেশন অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার সজল চন্দ্র দেব জানান, গ্রীড থেকে বিদ্যুৎ বরাদ্দ কম ছিল, সেজন্য লোডশেডিং চলছিল। ওই সময় ব্রাজিলের খেলা থাকায় কয়েকজন স্থানীয় বাসিন্দা আমাদের অফিসে আসে। বিদ্যুৎ বরাদ্দ কম থাকার বিষয়টি আমরা তাদেরকে বুঝানোর চেষ্টা করি, কিন্তু তারা আমাদের অফিসে হামলা ও ভাংচুর করে। এতে আমাদের মূল গেইট ও মূল ভবনের অনেক থাইগ্লাস ভেঙেছে। হামলা করে অফিসের পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে। তিনি বলেন, এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ৫ জনের নাম উল্লেখ করে অঙ্গাতনামা ৬০ জনকে আসামি দেওয়া হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ব্রাজিল আর জাপানের খেলা দেখতে না পারায় শাল্লায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

শাল্লায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

আপডেট সময়ঃ ১২:৩৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬