০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: এ পর্যন্ত গ্রেপ্তার ৬ জন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০১:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ২৯ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন দক্ষিণ মানিকদীর ‘নিউগিনি প্রপার্টিজ’ আবাসন প্রকল্প ও সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রধান পরিকল্পনাকারীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান নামের এক আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে এই হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ারকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। শাহরিয়ার নিউগিনি প্রপার্টিজের পক্ষ থেকে দায়ের করা মামলার প্রধান (১ নম্বর) আসামি।

একই দিন পৃথক অভিযানে ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি শাহ আলম অনিক (ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার), ভাষানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।

জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলা;

গত শনিবার দিবাগত রাতে ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে একদল দুর্বৃত্ত হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সেখান থেকে ধারালো ছোরাসহ দুজনকে আটক করে।

ঘটনার পেছনে জমিসংক্রান্ত বিরোধ ছিল জানিয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “স্টুডিওর জমির মালিক নিউগিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমি মালিকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।”

ফেসবুক লাইভে সালমান মুক্তাদিরের অভিযোগ;

শনিবার রাত পৌনে ২টায় নিজের ‘ব্রাউনফিশ স্টুডিও’র অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে হামলার নির্মম বর্ণনা দেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।

লাইভে তিনি বলেন, “কিছুক্ষণ আগে একদল লোক এসে পুরো স্টুডিও ভাঙচুর ও ধ্বংস করে দিয়ে গেছে।” একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো ওই ভবনের মালিক ছিলেন এবং চাঁদা দাবির জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: এ পর্যন্ত গ্রেপ্তার ৬ জন

আপডেট সময়ঃ ০১:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬