০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল: সুনামগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা রাদ গ্রেফতার

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০৬:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ২৯ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝটিকা মিছিল করা এবং পরবর্তীতে সেই ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসেফ বখত রাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিলেট মহানগর এলাকা থেকে সুনামগঞ্জ সদর মডেল থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসেফ বখত রাদ সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্রয়াত মেয়র আয়ুব বখত জগলুলের ছেলে এবং স্থানীয় রাজনীতির পরিচিত মুখ।

পুলিশ ও স্থানীয় সূত্র সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) আসেফ বখত রাদের নেতৃত্বে সিলেট শহরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি শেষ হওয়ার পর এর চিত্রধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে (ভাইরাল হয়)। ভিডিওটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসেফ বখত রাদ পূর্বের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি।

আইনগত প্রক্রিয়ার বিষয়ে ওসি আরও বলেন, “সিলেট শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং ইতোমধ্যে সুনামগঞ্জে নিয়ে আসা হচ্ছে। তার বিরুদ্ধে থাকা আগের মামলা ও অপরাধের রেকর্ড যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সিলেটে ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল: সুনামগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা রাদ গ্রেফতার

আপডেট সময়ঃ ০৬:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬