০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

স্থায়ী ভবনেই ভোটকক্ষ স্থাপনের নির্দেশ, ভোটকেন্দ্রের তালিকা ২৭ আগস্ট

হক বার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ১০:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে।

স্থায়ী ভবনেই ভোটকক্ষ স্থাপনের নির্দেশ, ভোটকেন্দ্রের তালিকা ২৭ আগস্ট

ডিজিটাল রিপোর্ট
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬,

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র নির্ধারণের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে।

বুধবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসি জানিয়েছে, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ অনুযায়ী সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে প্রকাশ করতে হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১০ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার ওপর দাবি ও আপত্তি দাখিল করা যাবে ১৮ আগস্ট পর্যন্ত। এরপর আবেদনগুলো যাচাই-বাছাই ও নিষ্পত্তির কাজ ২৩ আগস্টের মধ্যে শেষ করে ২৭ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

চিঠিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ভোটকেন্দ্র নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে স্থায়ী ভবনে ভোটকক্ষ স্থাপনের সুযোগ থাকলে অস্থায়ী ভোটকক্ষ নির্মাণের প্রস্তাব না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার হার্ড কপি ও সফট কপি সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-৩ শাখায় জমা দিতে বলা হয়েছে
Ittafaq

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

স্থায়ী ভবনেই ভোটকক্ষ স্থাপনের নির্দেশ, ভোটকেন্দ্রের তালিকা ২৭ আগস্ট

আপডেট সময়ঃ ১০:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬