শনিবার শহরের একাংশে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ সুনামগঞ্জে সড়ক উন্নয়ন কাজ:
- আপডেট সময়ঃ ০৮:১৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের চার লেনে উন্নতিকরণ প্রকল্পের কাজ গতিশীল করতে আগামীকাল শনিবার (০৭ মার্চ, ২০২৬) জেলা শহরের একটি বড় এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সুনামগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট হতে হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেনে উন্নতিকরণ কাজ চলমান রয়েছে। এই কাজের অংশ হিসেবে সড়কের ওপর অবস্থিত ‘থানা ১১ কেভি ফিডার’ স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
প্রকৌশলগত এই কাজের জন্য আগামীকাল শনিবার সকাল ০৬:০০ ঘটিকা হতে দুপুর ০১:০০ ঘটিকা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, ১১ কেভি ফিডারের আওতাধীন নিম্নোক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:
* আমপাড়া ও আরপিন নগর (আংশিক)
* জামতলা ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকা
* সোমপাড়া ও মুক্তারপাড়া
* মডেল থানা ও জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকা
* বালুর মাঠ ও উকিলপাড়া
* কাজির পয়েন্ট ও প্রিয়াঙ্গন মার্কেট এলাকা
* এসপি বাংলো এলাকা।
সুনামগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, জাতীয় জনগুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের স্বার্থে এই ফিডারটি দ্রুত স্থানান্তর করা জরুরি। দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকার ফলে সম্মানিত গ্রাহকবৃন্দের যে সাময়িক অসুবিধা হবে, তার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ সচল করতে বিপিডিবি সর্বাত্মক চেষ্টা চালাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

















