০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৪৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩ মাদক কারবারি,,

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০১:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ৬১ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ সদর থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪৯ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রয় ও যোগাযোগের কাজে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৯৫ হাজার টাকা।

বুধবার (০৪ নভেম্বর ২০২৬ খ্রি.) রাতে সুনামগঞ্জ সদর থানাধীন পৌরসভার ০৭নং ওয়ার্ডের পূর্ব বড়পাড়া ও পশ্চিম তেঘরিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—

১. মো. আতাউল গনি ওরফে রুবেল (৩৪)

২. মাহিদুল ইসলাম তাহরিম (১৯)

৩. মো. মাজেদুল ইসলাম তানজির (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল বুধবার রাতে পূর্ব বড়পাড়া ও পশ্চিম তেঘরিয়া এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃত মো. আতাউল গনি ওরফে রুবেলের হেফাজত থেকে ১০০ বোতল এবং অপর দুই আসামি মাহিদুল ইসলাম ও মাজেদুল ইসলামের হেফাজত থেকে ৪৯ বোতলসহ মোট ১৪৯ বোতল (১৪,৯০০ মিলিলিটার) ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সুনামগঞ্জের এসআই অঞ্জন চন্দ্র সরকার। এ সময় তার সাথে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মো. কামাল হোসেন, এসআই মাসুদ আহমদ, এসআই আব্দুর রহিম জিবান, এএসআই মোহাম্মদ রৌশন আলী, এএসআই ইসমাইল হোসেন ও এএসআই মো. খাদেমুল ইসলামসহ ডিবি পুলিশের অন্যান্য চৌকস সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৪৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩ মাদক কারবারি,,

আপডেট সময়ঃ ০১:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬