০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলন

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও গ্রামে

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০১:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ০৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় গুরুতর আহত পোশাকশ্রমিক তৌফিক শেখ (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার উত্তরার ‘শিনশিন জাপান হাসপাতাল’-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘুরিয়া গ্রামের মৃত তবিবর রহমান তবির ছেলে। তিনি ২০২৩ সালে ছয়ঘুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। বাবার মৃত্যুর পর পরিবারের জীবিকার তাগিদে তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরিতে যোগ দেন এবং বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

অঘটনের বিবরণ ও স্বজনদের দাবি:

নিহতের বড় ভাই হারুন মিয়া জানান, পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে তৌফিক সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। গত সোমবার আন্দোলন চলাকালে হামলার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করার চেষ্টা করলে হামলাকারীরা তার ওপর চড়াও হয় এবং নির্মমভাবে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মী ও আন্দোলনরত শ্রমিকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

তৌফিকের ভাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গ্রামে মরদেহ পৌঁছানো ও জানাজা:

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তৌফিকের মরদেহ নিজ গ্রাম ছয়ঘুরিয়ায় পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল হক এবং গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ জানান, মরদেহ পরিবারের কাছে পৌঁছেছে। বুধবার সকাল সাড়ে ৯টায় নিজ গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

শ্রমিক আন্দোলন

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও গ্রামে

আপডেট সময়ঃ ০১:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬