১০:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
কবিতা
দৈনিক হকবার্তা’সাহিত্য পাতায় আজকের বিশেষ, পরিবেশনা!
সাহিত্য পাতা, দৈনিক হকবার্তা' সুনামগঞ্জ
- আপডেট সময়ঃ ০৮:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে।
‘দূরত্ব’
-আবু তালহা বিন মনির
সময় হলে মেঘদলও নীড়ে ফেরে
আকাশ মাড়িয়ে ছুটে যায় পাহাড়ের টানে।
তবে তুমি কেন আজও সময় বোঝোনি
সময় হলেও ফেরোনি আমার বুকে।
তুমি কি দেখোনি নদীর বয়ে চলা?
স্রোতের টানে সাগরসঙ্গম।
আমার হৃদয়ের আলিঙ্গন
টানেনি কি কভূ তোমার মন।
মেঘদল আর পাহাড়ের আলিঙ্গনে
ঝর্ণা ধারা ছুটে চলে অবিরাম।
সাগরসঙ্গমে নদী পায়
তার গন্তব্যের সন্ধান।
তবে আমাদের কেন এই দূরত্ব?
বেড়েই চলেছে যোজন যোজন।
প্রকৃতিও যদি তার আপন খুঁজে পায়
তবে কেন আমাদের মিলন অধরাই থেকে যায়।
পরিচিতি—
আবু তালহা বিন মনির
কবি ও লেখক
তাহিরপুর, সুনামগঞ্জ।
মোবাইল— ০১৭৪১-২৬৫৮২৫
ট্যাগসঃ


















