০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সুনামগ‌ঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৯:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ৩৮ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ১১ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডলুরা এলাকা থেকে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গত ৯ নভেম্বর (সোমবার) রাতে পরিচালিত এই অভিযানে মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করা অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

জানা যায়, এসআরবি-৯–এর সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত সোমবার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সদর থানাধীন চমুহনী পয়েন্টে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, উত্তর ডলুরা শহীদ মিনার থেকে দক্ষিণ ডলুরাগামী কাঁচা রাস্তার ওপরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।

এই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আভিযানিক দলটি রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে নির্দিষ্ট ঘটনাস্থলে পৌঁছায়। এসআরবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া বস্তাটি থেকে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত মাদক আলামত আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবির গোয়েন্দা নজরদারি এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত বাহিনী হিসেবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাস ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ এবং অবৈধ মাদক ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে নিয়মিত সফল অভিযান পরিচালনা করে আসছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগ‌ঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার

আপডেট সময়ঃ ০৯:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬