০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
রাজনীতি

ঢাবিতে ছাত্রদলের লীগবিরোধী শোডাউনে ‘ছাত্রলীগ নেতা’, তোলপাড়

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ১১:০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ।। ১১ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত এক মোটরসাইকেল শোডাউনে সাবেক এক ছাত্রলীগ নেতার অংশ নেওয়ার তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ক্যাম্পাসে প্রায় ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে এই শোডাউনটি অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে জানা যায়, শোডাউনে অংশ নেওয়া উক্ত ব্যক্তির নাম আবিদুর রহমান। তিনি ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ. এফ. রহমান (মুজিব) হল শাখা ছাত্রলীগের শান্ত-মাহবুব কমিটির ১ নম্বর সদস্য পদে দায়িত্বরত ছিলেন।

অনুষ্ঠানটির পর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে শোডাউনের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, “হাজারো মতপার্থক্যে জুলাইয়ের গণহত্যার বিচারের প্রশ্নে গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মাটিতে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠনের প্রশ্নে আপস হবে না।”

তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, ছাত্রদল নেতা আবিদুল ইসলামের ঠিক বাম পাশের মোটরসাইকেলেই বসে ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা আবিদুর রহমান। মুজিব হল ছাত্রদল ও হল সংসদের একাধিক দায়িত্বশীল নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে স্যার এ. এফ. রহমান হল সংসদের ভিপি মুসলিমুর রহমান বলেন, “এই ছেলেটি অনেক দিন ধরে ছাত্রদলের নেতাকর্মীদের মোটরসাইকেল চালায় এবং বিভিন্ন সভা-সমাবেশে অংশ নেয়। তার বাড়ি গোপালগঞ্জ-ফরিদপুর অঞ্চলে হতে পারে।”

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় আবিদুর রহমান সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি শাহবাগে এসে ছবি তোলেন এবং পরবর্তীতে কৌশল বদলে ছাত্রদলের বিভিন্ন মিছিলে অংশ নিতে শুরু করেন। এরপর থেকেই ছাত্রদল নেতা আবিদুল ইসলামের সাথে তাকে বিভিন্ন কর্মসূচিতে দেখা যেতে থাকে।

সাধারণ শিক্ষার্থীরা তাকে হলে উঠানোর বিপক্ষে থাকায় শুরুতে তিনি হলে উঠতে না পারলেও পরবর্তীতে ছাত্রদল নেতাকর্মীদের আশ্রয়ে ক্যাম্পাস ও বিভিন্ন সভা-সমাবেশে উপস্থিত থাকেন বলে জানা যায়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

রাজনীতি

ঢাবিতে ছাত্রদলের লীগবিরোধী শোডাউনে ‘ছাত্রলীগ নেতা’, তোলপাড়

আপডেট সময়ঃ ১১:০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬