০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বহিষ্কার

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ, বহিষ্কার হলেন মহিলা দল নেত্রী

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০৩:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ৬১ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ১২ নভেম্বর ২০২৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক সালেহা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা, পরবর্তী সময়ে দায়েরকৃত মামলা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। প্রাপ্ত তথ্য ও অভিযোগগুলো যথাযথভাবে যাচাই-বাছাই শেষে দলীয় নীতিমালা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় মহিলা দলের অনুমতিক্রমে এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য রক্ষার্থে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক পদসহ সংগঠনের সব পর্যায়ের প্রাথমিক সদস্যপদ ও দায়িত্ব থেকে শারমিন আক্তার রিতাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশ জারির তারিখ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং এখন থেকে তিনি দলের কোনো সাংগঠনিক পরিচয়, পদবি বা দায়িত্ব ব্যবহার করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বহিষ্কার

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ, বহিষ্কার হলেন মহিলা দল নেত্রী

আপডেট সময়ঃ ০৩:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬