০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
মন্তব্য-রাজনীতি

নিষিদ্ধ ঘোষিত আ:লীগের সাবেক এমপি রতনের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৬:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ১৭ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে নিয়ে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের দেওয়া কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, বিক্ষোভ মিছিলটি মধ্যনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন— উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সদস্য কামাল হোসেন, সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক এম শহীদ, উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেবুর আলম, চামরদানী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, ছাত্রদলের সদস্যসচিব মোসাব্বির হোসেন সাগর ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গত সোমবার (১৬ নভেম্বর) সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ফেসবুক লাইভে এসে বর্তমান সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে নিয়ে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কটূক্তিপূর্ণ বক্তব্য দিয়েছেন। বক্তারা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক ও অশালীন ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে হবে, অন্যথায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ তা কঠোরভাবে প্রতিহত করবে। এ সময় প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে মধ্যনগর বাজার এলাকা।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন— উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া ও আব্দুল আলীম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ ও বাপ্পী হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মন্তব্য-রাজনীতি

নিষিদ্ধ ঘোষিত আ:লীগের সাবেক এমপি রতনের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

আপডেট সময়ঃ ০৬:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬