০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
জাতীয় সংসদ

সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৩৭ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ১৮ নভেম্বর ২০২৬ 

দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে সরকারপ্রধান ও সংসদ নেতা এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এবং বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্যের বরাতে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দুপুর আড়াইটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এই বৈঠক শুরু হয় এবং বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান।

সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় অনুষ্ঠিত এই সভার মূল মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির সংসদীয় দলের প্রায় সব সদস্যই অংশ নেন।

বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্য ও দলীয় সূত্র জানায়, সভায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাক শিল্প খাতের সাম্প্রতিক অবস্থা এবং সরকারের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম ও জনসম্পৃক্ততা আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী সব সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় অবস্থান করার পরামর্শ দেন।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসাবে চলতি অধিবেশনে এটি সরকারি দলের দ্বিতীয় বৈঠক। সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আজই সংসদের চতুর্থ অধিবেশনের সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জাতীয় সংসদ

সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

আপডেট সময়ঃ ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬