১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মহানবী (স:) কে নিয়ে ‘কটূক্তি’: কেরানীগঞ্জের ইফতেখার ৫ দিনের রিমান্ডে

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৬:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ।। ০৪ সেপ্টেম্বর ২০২৬

ফেইসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ‘কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ মামলায় গ্রেপ্তার ইফতেখার অনিককে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মো. আরিফ হোসেন জানান, রিমান্ড শুনানিতে অনিকের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে বলা হয়, ইফতেখার অনিকের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায়।

তিনি নিজের ফেইসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে’—এমন সব পোস্ট ও মন্তব্য করে আসছিলেন বলে এজাহারে অভিযোগ করা হয়।

মামলার বাদী মো. আরিফুজ্জামান এজাহারে বলেছেন, গত ২৭ অগাস্ট বিষয়টি নজরে এলে তিনি স্থানীয়দের জানান। পরে কয়েকজন মিলে অনিকের বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রশ্ন করেন।

অনিক তখন তাদের সামনেই ‘ধর্মীয় বইপত্র ছিঁড়ে ফেলেন’ এবং কৌশলে সেখান থেকে পালিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়।

পরদিন ২৮ অগাস্ট আরিফুজ্জামান বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।

মামলা হওয়ার পর কক্সবাজারের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় অনিককে গ্রেপ্তার করা হয় এবং ২৯ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়।

পরদিন ৩০ অগাস্ট মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. নাফিউল ইসলাম আসামিকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন।

বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে সেই আবেদনের শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলেন।

এদিকে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার অনিককে আদালতে হাজির করার খবরে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে কয়েকশ মানুষ জড়ো হন।

টুপি ও পাঞ্জাবি পরিহিত এই ব্যক্তিরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অনিকের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মহানবী (স:) কে নিয়ে ‘কটূক্তি’: কেরানীগঞ্জের ইফতেখার ৫ দিনের রিমান্ডে

আপডেট সময়ঃ ০৬:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬