১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ছাতকে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩, বিভিন্ন মামলায় গ্রেফতার আরও ৪ আসামি

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ১১:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ০৪ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জের ছাতকে রাতভর পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার আসামি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুজনের কাছ থেকে ৩০ পিস ও একজনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ছাতক থানার একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ছাতক থানার মামলা নং-১০(০৯) ২০২৬-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলা উদ্দিন (২৩) ও শরীফ আহমদ (৩৪)কে গ্রেপ্তার করা হয়। আলা উদ্দিন পৌরসভার বাগবাড়ি এলাকার ভাড়াটিয়া জয়নাল মিয়ার ছেলে। শরীফ আহমদ বাগবাড়ি-ছাতক রেলওয়ের পরিত্যক্ত হাসপাতাল এলাকার বাসিন্দা হোসেন আলীর ছেলে।

অন্যদিকে, ছাতক থানার মামলা নং-১১(০৯) ২০২৬-এর এজাহারনামীয় আসামি সাঈদী ইসলাম হৃদয় (৩০)কে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার বাগবাড়ি (টিলাবাড়ি) এলাকার মোখলেস মিয়ার ছেলে।

এ ছাড়া নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মৌর আলী ওরফে মৌরালী (৬৪)কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, পারিবারিক জারি-০৮/২১ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চাকলপাড়া গ্রামের মো. ওয়াহেদ আলীর ছেলে শামসুদ্দীন (৩০), জিআর-১৭৯/২৬ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পৌরসভার মন্ডলীভোগ এলাকার মো. ফারুক মিয়ার ছেলে মো. কয়েস মিয়া (২৫) এবং জিআর-৩১৩/১৮ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত কৃষ্ণ রবিদাসের ছেলে বীরবল রবিদাস (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার সাতজনকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে থানার একাধিক টিম অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ছাতকে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩, বিভিন্ন মামলায় গ্রেফতার আরও ৪ আসামি

আপডেট সময়ঃ ১১:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬