১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনামঃ
সুনামগঞ্জ পুলিশের বিশেষ অভিযান: ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেনুর গ্রেপ্তার
স্টাফ রিপোর্টারঃ
- আপডেট সময়ঃ ১০:৪৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ১৪৯ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে মাদক মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে শহরের তেঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম শেনুর মিয়া। তিনি তেঘরিয়া এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে।
সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই জহির আহমদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে শেনুর মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন সেখ জানান, অপরাধ করে আইনের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, ”কোনো অপরাধীই আইনের চোখ ফাঁকি দিয়ে বেশিদিন পালিয়ে থাকতে পারে না। আমরা অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি।”











