০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

অবৈধ পণ্যের বড় চালান আটক: সুনামগঞ্জে জব্দ ৫০ লাখ টাকার ভারতীয় অবৈধ কাতান শাড়ি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৭:৪০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে।

‎সুনামগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা কাতান শাড়ির একটি বিশাল চালান জব্দ করেছে পুলিশ। জব্দকৃত এই চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

‎পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুরমা ইউনিয়নের একটি বাড়িতে চোরাচালানের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য মজুদ রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ।

‎ সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

‎অভিযানকারী দলটি নদীপথে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সুরমা ইউনিয়নের ষোলঘর এলাকায় পৌঁছায়। সেখানে মৃত মোহাম্মদ সুলতান আহমেদের ছেলে হোসাইন আজাদের পাকা বসত ঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ভারতীয় কাতান শাড়ির এই বিশাল চালানটি জব্দ করা হয়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোসাইন আজাদসহ জড়িত অন্যান্য আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

অবৈধ পণ্যের বড় চালান আটক: সুনামগঞ্জে জব্দ ৫০ লাখ টাকার ভারতীয় অবৈধ কাতান শাড়ি

আপডেট সময়ঃ ০৭:৪০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬