০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর মোজাফফর আটক

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০৬:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ৩৫ বার পড়া হয়েছে।

‎দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মোজাফ্ফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

‎আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফ্ফর হোসেন অন্যতম ছিলেন।

তদন্তসংশ্লিষ্ট বিভিন্ন নথি ও মামলার তথ্য অনুযায়ী, তিনিই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে গুলি চালান। পরে চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোন করে রাষ্ট্রপতির নিহত হওয়ার খবর জানান বলেও অভিযোগ রয়েছে।

‎হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মোজাফ্ফর হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন এবং পরে ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন।

‎ডিবি সূত্র বলছে, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রায় সাড়ে চার দশক পর এই গ্রেপ্তার দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করল।

‎উল্লেখ্য, বর্তমানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্রেক্ষাপটে দীর্ঘদিন পলাতক থাকা হত্যা মামলার এক আসামির আটক রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর মোজাফফর আটক

আপডেট সময়ঃ ০৬:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬