০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

আরব সাগরে বিপাকে ভারতীয় বাণিজ্যিক জাহাজ-বিপদ সংকেত, উদ্ধার অভিযানে পাকিস্তান নৌবাহিনী

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ১০:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে।

আরব সাগরে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে আটকে পড়া একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজকে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। 

ওমান থেকে ভারত যাওয়ার পথে ‘এমভি গৌতম’ নামের জাহাজটি গুরুতর যান্ত্রিক গোলযোগের শিকার হলে এই উদ্ধার তৎপরতা চালানো হয়।

বুধবার (৬ মে) পাকিস্তানি সামরিক বাহিনীর জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মানবিক কারণে দ্রুত সাড়া দিয়ে পাকিস্তান নৌবাহিনী জাহাজটির ক্রুদের জীবন রক্ষা ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করে।

‎প্রতিবেদনে জানা যায়, ‘এমভি গৌতম’ নামের ওই পণ্যবাহী জাহাজটি ওমান থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিল। আরব সাগরের গভীর অংশে পৌঁছানোর পর জাহাজটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে।

সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকা জাহাজটি থেকে একপর্যায়ে জরুরি বিপদ সংকেত (ডিস্ট্রেস সিগন্যাল) পাঠানো হয়।

‎জাহাজটির বিপদের বার্তা পেয়ে মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) দ্রুত ইসলামাবাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। তারা মানবিক দিক বিবেচনা করে ভারতীয় ক্রুদের উদ্ধার ও জাহাজটি মেরামতে পাকিস্তানের সহায়তা কামনা করে। ভারতের আহবানে সাড়া দিয়ে পাকিস্তান নৌবাহিনী তাৎক্ষণিকভাবে তাদের আধুনিক টহল জাহাজ ‘পিএমএসএস কাশ্মীর’কে ঘটনাস্থলে পাঠায়।

‎উদ্ধারকারী দল জাহাজটিতে পৌঁছে দেখতে পায় ক্রুরা দীর্ঘ সময় আটকে থাকায় খাদ্য ও পানীয় সংকটে ভুগছেন। পাকিস্তান নৌবাহিনীর সদস্যরা দ্রুত জাহাজটিতে অবস্থানরত ৬ জন ভারতীয় এবং ১ জন ইন্দোনেশীয় নাগরিকসহ মোট ৭ জন ক্রুকে জরুরি খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করেন। একইসঙ্গে পাকিস্তানি নৌ-প্রকৌশলীরা জাহাজটির যান্ত্রিক ত্রুটি সারাতে দীর্ঘক্ষণ কাজ করেন।

‎পাকিস্তান নৌবাহিনীর এই মানবিক সহায়তার পর জাহাজটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে।

ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদ আছেন বলে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত পাকিস্তান নৌবাহিনীর একটি ভিডিওতে দেখা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যেও পাকিস্তানি সেনারা অত্যন্ত দক্ষতার সঙ্গে ভারতীয় জাহাজে সহায়তা পৌঁছে দিচ্ছেন।

সমুদ্রে দুই দেশের বৈরী সম্পর্কের উর্ধ্বে উঠে এমন মানবিক সহায়তা ও উদ্ধার তৎপরতা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা কুড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আরব সাগরে বিপাকে ভারতীয় বাণিজ্যিক জাহাজ-বিপদ সংকেত, উদ্ধার অভিযানে পাকিস্তান নৌবাহিনী

আপডেট সময়ঃ ১০:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬